বিশ্ব মঞ্চে দেশকে এগিয়ে রাখলেন বাদশা শাহরুখ খান, তার মেট গালা লুকে ভক্তরা উচ্ছ্বসিত

Spread the love

এবছর ছিল সুপারস্টার শাহরুখ খানের প্রথম “মেট গালা” , বেশ নার্ভাস ছিলেন তিনি। মেট গালার রেড কার্পেটে হাঁটার আগে কিং খান বলেছিলেন ,”আমি যতটা নার্ভাস ততটাই উচ্ছসিত। জীবনে অনেক বার রেড কার্পেটে হেঁটেছি তবুও আমি ভীষণ লাজুক।”

কিন্তু মেট গালার রেড কার্পেটে হাঁটার পর পুরো দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন কিং খান। এবছর ছিল তার “ডেবিউ মেট গালা”। ডেবিউতে রীতিমতো খেল দেখালেন তিনি। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় চোখ দিয়ে ইতিহাস রচলেন তিনি।

কিং খানের ম্যাজিক দেখে ভক্তরা বেজায় উচ্ছ্বসিত। পরবর্তী মেট গালাতেও তাকে দেখতে চান। কিন্তু কিং খান নিজেই বাদ সাধলেন। ভক্তদের উদ্দেশ্যে তার বার্তা, এটাই হয়তো তার প্রথম এবং শেষ মেট গালার রেড কার্পেটে যোগদান।

বাদশা বললেন, “আমার দেশের মানুষদের প্রতিনিধিত্ব করা ভীষণ জরুরি। ভারত এখন সবক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে এবং আমাদের উপস্থিতির গুরুত্বটাও বিশ্বকে বুঝিয়ে দেওয়া দরকার।”

বছর মেট গালার থিম ছিল কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে “সুপার ফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল” সাজ পোশাক। এই থিমের প্রশংসা করেছেন বাদশা নিজে। অসহিষ্ণুতার পথে না হেঁটে শৈল্পিকভাবে ও যে প্রতিবাদ করা যায় এটাই তার সব থেকে বড় প্রমাণ।

ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় একপ্রকার জোড় করেই শাহরুখ খানকে মেট গালায় যোগ দেওয়ার পরামর্শ দেন। কিং খানের পরিবারও বেজায় উচ্ছ্বসিত তার এই যোগদানে। সব্যসাচী এবং তার পরিবারের জোর জুলুমেই মেট গালার রেড কার্পেটে হাঁটলেন কিং খান। পরবর্তী মেট গালায় তাকে দেখা যাবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আরো এক বছর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *