কলকাতা পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার

Spread the love

আনন্দপুরের নোনাডাঙা এলাকা থেকে কলকাতা পুলিশের এসটিএফ আজিজ মোল্লা ও ময়না মাঝিকে গ্রেফতার করেছে।
ধৃতদের কাছ থেকে ১১টি বন্দুক উদ্ধার হয়েছে। সেই অস্ত্র কোথা থেকে এলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

আজিজ হুগলির পান্ডুয়া কাজি মহল্লার বাসিন্দা।সেখানে তার স্ত্রী সন্তান আছে।
আজিজের স্ত্রী বুলিনা বিবি জানান,গতকাল পান্ডুয়াতেই ছিল আজিজ।কাজে যাচ্ছি বলে বেরিয়েছিল। তারপর তার সঙ্গে ফোনে আর যোগাযোগ হয়নি।
আজিজের স্ত্রী বলেন,আমি পরিচারিকার কাজ করে ছেলে মানুষ করছি।আজিজ কোনো টাকা পয়সা দেয়না।গত চার পাঁচ বছর ধরে অন্য মহিলার সঙ্গে থাকে।মাঝে মধ্যে পান্ডুয়ায় আসে।
তাকে যে এসটিএফ গ্রেফতার করেছি সেবিষয়ে কিছু জানা নেই বলে জানান আজিজের স্ত্রী।তিনি জানান,আগেও অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল আজিজ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *