কৃষ্ণনগরের মানিকপাড়ায় চাঞ্চল্য,বাড়ি ঢুকে যুবতীকে এলোপাথাড়ি গুলি

Spread the love

বাড়ি ঢুকে যুবতীকে এলোপাথাড়ি গুলি, মৃত ইশিতা মল্লিক

ভর দুপুরে ভয়াবহ ঘটনা। কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় সোমবার দুপুরে দোতলায় ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল এক যুবক। গুলিতে মৃত্যু হল স্থানীয় বাসিন্দা ইশিতা মল্লিক নামে এক যুবতীর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই অভিযুক্ত যুবক বাড়ির ভেতরে ঢুকে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ইশিতা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর।

ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কেন এই হামলা, এর পিছনে কারা—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *