কিংবদন্তি গায়ক জুবিন গার্গের প্রয়াণ, শোকস্তব্ধ সংগীতজগৎ

Spread the love

আসামের জনপ্রিয় গায়ক তথা অভিনেতা জুবিন গার্গ আর নেই। শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং চলাকালীন দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

হঠাৎ এই দুঃসংবাদে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র সংগীত জগতে। ভক্তরা বিশ্বাসই করতে পারছেন না, এত তাড়াতাড়ি চলে গেলেন তাঁদের প্রিয় শিল্পী।

জুবিন গার্গের কণ্ঠে একের পর এক হিট গান বাংলা, হিন্দি ও অসমীয়া ভাষায় সাড়া ফেলেছিল। শুধু গান নয়, তিনি ছিলেন সংগীত পরিচালক, অভিনেতা ও সমাজসেবকও।

সংগীত মহলে বলা হচ্ছে, তাঁর অকাল প্রয়াণে ভারতের সাংস্কৃতিক জগত এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *