হকার উচ্ছেদের বিরুদ্ধে চিঠি

Spread the love

আধুনিকীকরণের নামে কাটোয়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে হকার উচ্ছেদ করে করগেট দিয়ে যাত্রীদের যাতায়াতের পথ ঘিরে দেওয়ার প্রতিবাদে পূর্ব রেলের আধিকারিককে চিঠি দিল কাটোয়া তৃণমূল সমর্থিত হকারস ইউনিয়ন।তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার অন্যতম সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস বলেন, রেল কর্তৃপক্ষ আধুনিকীকরণের নামে হাজার খানেক পরিবারের পেটে লাথি মারল। আমরা উন্নয়নের বিরুদ্ধে নই, কিন্তু দীর্ঘদিন ধরে রেলের জমিতে যারা দোকান পসরা নিয়ে ব্যবসা করত রাতের অন্ধকারে রেল তাদের উচ্ছেদ করে দিল। কাটোয়া শহরের সঙ্গে রেলস্টেশনে যাতায়াতের অন্যতম পথ করগেট দিয়ে বন্ধ করে দিয়েছে রেল।পূর্ব রেলের ডিভিশনাল ম্যানেজার সহ অন্যান্যা পদাধিকারিকদের কাছে হকারদের পুনর্বাসন সহ রেল স্টেশনে যাতায়াতের পথ উন্মুক্ত করে দেওয়ার দাবিতে জেলা তৃণমূল দলের তরফে চিঠি দেওয়া হয়েছে। এদিকে হকারদের বক্তব্য তাদের বিকল্প ব্যবস্থা না করে রেল উচ্ছেদ করে দেওয়ায় রাস্তায় বসে ফেরি করতে হচ্ছে। রাস্তা থেকে তুলে দিলে তারা বেকার হয় পড়বে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *