বরাত জোরে বাঁচা

Spread the love

 

পুলিশ টিকার সাঁটানো বেপরোয়া চারচাকা গাড়ির ধাক্কায় ভাঙল স্কুটি, বরাত জোরে বেঁচে গেল দুই শিশু। কাটোয়া মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে ঘটনা। উত্তেজিত জনতা চালককে ধরে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়। কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশের টিকার সাঁটানো চারচাকার গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত চালক নিজের নাম পরিচয় দিতে না চাইলেও তিনি যে পুলিশকর্মী নন সেকথা ক্যামেরার সামনে স্বীকার করে বলেন, আমার ভাই পুলিশে চাকরি করে। স্থানীয়ভাবে জানা যায় মুর্শিদাবাদের দিক থেকে চারচাকা গাড়িটি এক অসুস্থ মহিলাকে চিকিৎসার জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে এসেছিল। স্কুটির মালিক অভিজিৎ হাজরা জানান, পুলিশ লেখা চারচাকা গাড়ির চালক বেপরোয়া ভাবে গাড়িটি চালিয়ে আনছিল। প্রথমে স্কুটিতে ধাক্কা মেরে পালিয়ে এসে হাসপাতালের এমারজেন্সি গেটের কাছে দুটি বাচ্ছাকে ধাক্কা মারত। চালককে দেখে মনে হল মদ্যপান করে গাড়ি চালাচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *