স্কুলে গিয়ে নিখোঁজ নবম শ্রেণীর ছাত্রী!

Spread the love

পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরেনি। স্কুল থেকে গেল কোথায়? ৪৮ ঘণ্টা পর খোঁজ মেলেনি। নিখোঁজ ছাত্রী?

সিসি ক্যামেরার ফুটেজের দাবিতে প্রধান শিক্ষকের ঘরে গিয়ে ধরনা ছাত্রীর বাবা-মা সহ আত্মীয় প্রতিবেশীদের। বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। প্রধান শিক্ষকের সঙ্গে বচসাতেও জড়ান। খরবা হরিনারায়ণ এগ্রিল হাইস্কুলের ঘটনা।
পরিবারের দাবি, গত ৭ এপ্রিল ওই নাবালিকা নির্দিষ্ট সময়ে স্কুলে আসে। ইউনিট টেস্ট ছিল। পরীক্ষাও দিয়েছিল ছাত্রী। তারপর স্কুল থেকে বেরিয়েছে কি না তাও বা কে জানে। সে আর বাড়ি ফেরেনি। চারিদিকে খোঁজ নিয়েও মেলেনি কোনও খোঁজ। ব্যাপক দুশ্চিন্তায় পরিবার। অপহরণেরও আশঙ্কা করছে পরিবার। খরবা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিন স্কুল কর্তৃপক্ষের কাছে সিসি ক্যামেরার ফুটেজ দাবি করে পরিবার। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। তদন্ত শুরু হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *