হোম ডেলিভারি মমতা বন্দ্যোপাধ্যায়ের , বয়স কত মুখ্যমন্ত্রীর?
ছাত্র সপ্তাহ উদযাপনের শেষ দিন অন্য মেজাজে মুখ্যমন্ত্রী। একাধিক সরকারি কর্মসূচির পর গানের অভিনেতা শিল্পী সাংসদদের গান গাইতে বললেন মমতা। গলা মেলান সায়নী ঘোষ, জুন মালিয়া, বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেনরা। পরে ডাক পড়ে দেবের। তিনিও গলা মেলান গানে। উপস্থিত পড়বারা উচ্ছ্বসিত হয় দেবকে দেখে।
এই দিনই অন্য মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। প্রভাতের সামনে শৈশবে ফিরে যান তিনি। বাবাকে হারিয়ে বড় হয়ে ওঠা, উচ্চ শিক্ষা সহ একাধিক বিষয়ে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি জানান, হোম ডেলিভারি হয়ে তার। অর্থাৎ বাড়িতে প্রসব হয়েছিল। যে কারণে বার্থ সার্টিফিকেটে এমনি একটা তারিখ বসানো। চিকিৎসকই সেই তারিখ বসান। পরবর্তীতে সার্টিফিকেট বদল করার ইচ্ছে ছিল, যা হয়ে ওঠেনি। মমতা জানান নামটাও পছন্দ নয় তাঁর। এমনকি তাঁর বয়স প্রায় ৫ বছর বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী


