আমি বেঁচে থাকতে NRC করতে দেব না: মমতা

Spread the love

আবার রাস্তা। আবার মমতা। ইনি সেই চেনা মমতা। তৃণমূল নেত্রী। সুপ্রিমো। বাংলার বাইরে বাঙালির জাত্যাভিমানে আঘাত লাগানোর অভিযোগ। অত্যাচারের অভিযোগ। বীরভূমে রবীন্দ্রনাথের মাটিতে পুরোনো মমতা। প্রতিবাদী মমতা। বোলপুর গেস্ট হাউস থেকে মিছিল। তারপরে সভা। পুরোনো মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে।

কী বললেন মমতা, পড়ুন:

• আমি বেঁচে থাকতে এনআরসি করতে দেব না। ডিটেনশন ক্যাম্প করতে দেবো না।

• বাংলায় নাম বাদ দিয়ে দেখুন। ছৌ নাচ দেখবেন। ধামসা মাদল দেখবেন। ঢোল আছে, কাঁসর ঘণ্টা। বাজিয়ে দেব দামামা

• এই দেশকে আমি চিনি না, এই ভারতবর্ষকে আমি চিনি না।

• অপদার্ধ নীতির জন্য দেশ ভেঙে যাবে।

• নির্বাচন কমিশনের পায়ে গাঁদা, জবা, রজনীগন্ধা, গন্ধরাজ। NRC- র খেলায় নেমেছে। লোকের বাড়ি যাবে। নাম বাদ দিয়ে দেবে। কত বড় সাহস।

• স্বাধীনতায় ছিল না, গণতন্ত্র ছিল না। এখন নাম্বার দিতে এসেছে।

• শূন্য থেকে মহাশূন্যে যাবে

• আমরা লড়তে জানি। লড়াই করে বাঁচতে জানি।

• ডবল ইঞ্জিন নেতারা বলছে। সব রোহিঙ্গা। দেড় কোটি নাম বাদ দিয়ে দাও। কোথা থেকে এসেছে এত? ইতিহাস পড়েছ নাকি ভূগোল। রোহিঙ্গা তো মায়ানমারে থাকে।

• তাহলে বন্ধু, ভোটার লিস্ট আইডি কার্ড এপিক কার্ড প্যান কার্ড আধার কার্ডে হবে না। বাড়ির দলিলেও হবে না।

• গুজরাটিরা আমার শত্রু নয়। ডবল ইঞ্জিন সরকারের এজেন্সি।

• আমরা বাংলায় রাখতে পারি সবাইকে। আপনারা পারেন না কেন?


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *