অধিকার রক্ষায় বাংলার হুঙ্কার, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতার

Spread the love

“মানুষ জানে ছিনিয়ে নিতে নিজের অধিকার— শত বঞ্চনার জবাব দেবে”— এই বার্তায় জনসভা কাঁপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলা কখনও কারও দয়া-দাক্ষিণ্যে বাঁচেনি, আর ভবিষ্যতেও মাথা নত করবে না।

রানীগঞ্জ, রঘুনাথপুর ও কাশীপুরের জনসভা থেকে তিনি বলেন, মানুষের ঢলই প্রমাণ করে দিয়েছে— আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় তৃণমূলের জয় সময়ের অপেক্ষা। তাঁর দাবি, “মা-মাটি-মানুষের শক্তিতেই আমরা লড়ি, এবং সেই শক্তিকেই কেউ দমিয়ে রাখতে পারবে না।”

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি অভিযোগ করেন, ধর্মের নামে বাংলায় বিভাজনের রাজনীতি চালানো হচ্ছে। “এই বাংলা সর্বধর্ম সমন্বয়ের, এখানে সব ধর্ম, সব ভাষার মানুষ একসঙ্গে থাকে। কিন্তু বিজেপি বিষ ছড়াচ্ছে,”— মন্তব্য তাঁর।

একইসঙ্গে কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে গণতন্ত্র, সংবিধান ও ভোটাধিকার বিপন্ন হতে পারে। তাই রানীগঞ্জে কালোবরণ মণ্ডল, রঘুনাথপুরে হাজারী বাউরী এবং কাশীপুরে সৌমেন বেলথরিয়াকে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানান তিনি।

শেষে রাজ্যের সর্বত্র তৃণমূল প্রার্থীদের জয়ের ডাক দিয়ে মমতা বলেন, “বাংলার অস্মিতা রক্ষার লড়াইয়ে সবাইকে একজোট হতে হবে।”

“জয় বাংলা, জয় জোহার”— স্লোগানে মুখরিত হয় জনসভা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *