বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়ে আগামী মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সম্মেলন ঘিরে সাজো সাজো রব রাজ্য প্রশাসনে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর দ্বিতীয় বৈঠকের জন্য দিন ঘোষণা করা হয়ে গিয়েছে।
মুখোবন্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই শিল্প সম্মেলন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে মন্ত্রিসভার বৈঠক করবেন। সোমবার সন্ধ্যায় এই বার্তা সকল দপ্তরের মন্ত্রীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ফেব্রুয়ারি মাসের ৫-৬ তারিখে শিল্প সম্মেলন হতে চলেছে বাংলায়। দেশের বিভিন্ন শিল্পপতি এবং বণিক মহলের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিতে পারেন। ভুটানের রাজা জিতবে খেসার নামগেল ওয়াংচুক এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সো ও এই সম্মেলনে অংশ নিতে পারেন বলে নবান্ন সূত্রে খবর।
এবছরের শিল্প সম্মেলনে বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর বেশ কিছু ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে। তাই শিল্প সম্মেলনের আগে মন্ত্রিসভার বৈঠক ডেকে বেশ কিছু সরকারি অনুমোদন দিতে পারেন তিনি।
সম্প্রতি হেমন্ত সোরেন বিজেপি কে হারিয়ে জয়ের স্বীকৃতি লাভ করেছেন তাই তাকে এই শিল্প সম্মেলনে হাজির করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও ভুটানের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক যথেষ্ট ভালো। তাই ইতিবাচক বার্তা দিয়েই তিনি ভুটানের রাজাকে এই সম্মেলনে আসার আমন্ত্রণ পাঠিয়েছেন।।


