বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই জেলায় জেলায় জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ ডিসেম্বর নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে তাঁর সভা হওয়ার কথা। সেই সভার আগে নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার মাঠ পরিদর্শনে যান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি মঞ্চ, ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ–প্রস্থান পথসহ সব দিক দেখেন। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের শীর্ষ কর্তারা।
এর আগে বনগাঁ, মুর্শিদাবাদ ও মালদহে সভা করেছেন মমতা। ৯ ডিসেম্বর কোচবিহারেও সভা করবেন তিনি। তারপর দুই দিনের মধ্যেই নদিয়া যেতে চলেছেন মুখ্যমন্ত্রী।


