মি টু নিয়ে মমতা শঙ্করের স্পষ্ট বার্তা, ফের বিতর্কের কেন্দ্রে অভিনেত্রী

Spread the love

নাচ, অভিনয়—সব জায়গাতেই তাঁর উপস্থিতি উল্লেখযোগ্য। তিনি মমতা শঙ্কর। বয়স, অভিজ্ঞতা বা খ্যাতি—কিছুই তাঁকে পিছিয়ে রাখেনি নিজের কথায় দাঁড়াতে। বরং সময় সময় মন্তব্যের জেরে তিনি যেমন ভাইরাল হয়েছেন, তেমনই সমালোচনার মুখেও পড়েছেন। তবুও নিজের অবস্থান স্পষ্ট করতেই তিনি বেশি স্বচ্ছন্দ।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফের মুখ খুললেন তিনি, আর বিষয় ‘মি টু’—যা এখনও বিনোদন দুনিয়ার অন্যতম আলোচিত অধ্যায়।

মমতা বলেন— “নারী যেমন নিজের সম্মান অর্জন করতে পারেন, তেমনই ভুল সিদ্ধান্তে সেটাও হারাতে পারেন। শুধু পুরুষরাই খারাপ প্রস্তাব দেন না, অনেকসময় মহিলারাও তা মেনে নেন। সুবিধা না পেলেই পরে সেটা ‘মি টু’র অভিযোগ হয়ে যায় — এটাই ভুল।”

তিনি আরও বলেন, “শারীরিক হেনস্থা আলাদা বিষয়, কিন্তু কেউ নিজে থেকে কিছু মেনে নিলে পরে তা অভিযোগ করা সঠিক নয়। একটু বুদ্ধি থাকলে পরিস্থিতি এড়িয়ে চলা যায়।”

নিজের অভিজ্ঞতার কথাও জানান এই পদ্মশ্রী প্রাপ্ত অভিনেত্রী। তার কথায়, “খুব ছোট থেকে নাচ শিখেছি, ইন্ডাস্ট্রিতে বহু বছর আছি। কিন্তু কখনও কেউ খারাপ আচরণ করেনি। আমি খারাপ কিছু বুঝলে দূরে সরে গেছি, নিজের সীমা বজায় রেখেছি।”

শাড়ির আঁচল বিতর্ক, স্যানিটারি ন্যাপকিন নিয়ে মন্তব্য—নানা কারণে আগেও সমালোচনায় ছিলেন তিনি। তবুও নিজের মত প্রকাশ করা থেকে তিনি এক চুলও সরে যান না।

এইবারও তিনি স্পর্শ করলেন ইন্ডাস্ট্রির সংবেদনশীল এবং আলোচিত এক বিষয়—‘মি টু’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *