“NRC করতে দিলে বাজবে ঢাক‑ঢোল‑ধামসা‑শঙ্খ”, নির্বাচন কমিশনকে ‘বিজেপি এজেন্ট’ অভিহিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

বোলপুর থেকে ‘ভাষা আন্দোলন’ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণেই আক্রমণ করলেন নির্বাচন কমিশনকে। তিনি বলেন, “নির্বাচন কমিশন এখন বিজেপির এজেন্ট হয়ে উঠেছে NRC কার্যকর করার জন্য”। সঙ্গেই কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি বাংলার কোনো আসল ভোটারের নাম মুছে দেওয়া হয়, আমরা ঢাক, ঢোল, ধামসা, শঙ্খ—সবই বাজিয়ে দেব। আমি বেঁচে থাকতে বাংলায় NRC করাতে দেব না।”

মুখ্যমন্ত্রী দাবি করেন যে বুথ লেভেল অফিসারদের (BLO) মাধ্যমে সাধারণ মানুষ অহেতুক হয়রানির শিকার হচ্ছেন। তিনি বললেন, যদিও ভোটারদের EPIC, আধার, জমির দলিল রয়েছে, তবুও নাম রাখা হচ্ছে না। ভোটারদের জোর করে পিতামাতার জন্ম সনদ চাওয়া হচ্ছে এবং প্রশ্ন রেখে গেলেন—“তোমাদের নিজেদের জন্ম সনদ আছে কি?” মমতা উল্লেখ করেছেন, “প্রতিটি বাঙালির ভোটার তালিকা থেকে বাদ দিয়ে গুজরাট থেকে চারজন পরতে দেওয়া হচ্ছে। আমি জানি কোন সংস্থা এই কাজ করছে।”

নির্বাচন কমিশনের প্রতি সরাসরি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, “আমি প্রধান নির্বাচন কমিশনারকে ফুল দিয়ে প্রণাম জানাতে চাই—গাঁদা, জবা, রজনীগন্ধা। আপনি ভালো থাকুন। কিন্তু আপনি এখন সরকারের এজেন্ট হয়ে গেছেন।” তিনি বলেন, কমিশনের সেই ভূমিকা এখন নিরপেক্ষতা ছেড়ে এসে একদলীয় স্বার্থে কাজ করছে।

জেলা প্রশাসনের প্রতি তীব্র অভিযোগ তুলেছেন। তিনি জানালেন যে ১০০০ জন BLO-কে দিল্লিতে প্রশিক্ষণে পাঠানো হয়ে গেছে, অথচ রাজ্য সরকারকে কিছু জানানো হয়নি। জেলা শাসকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা দায়িত্ব দিচ্ছেন ডেপুটিদের হাতে এবং নিজে সজাগ হচ্ছেন না—এটা বন্ধ করুন।”

একটি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, ভোটের আগে এবং পরে প্রশাসনিক দায়িত্ব রাজ্য সরকারের এবং নির্বাচন কমিশন কেবল নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব নেয়। তাই রাজ্য সরকারের কর্মী হিসেবে BLO-রা সাধারণ মানুষকে করা হয়রানি থেকে বিরত থাকুক।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *