MANIPAL HOSPITAL:  মণিপালে চালু রোবটিক সার্জারি

Spread the love

আধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে এগিয়ে গিয়েছে ভারত। তার অন্যতম বড় প্রমাণ ভারতের মণিপাল হাসপাতাল। তাদের সমস্ত হাসপাতালে চালু হয়ে গেল রোবোটিক সার্জারিতে গ্যাস্ট্রোইন্টেনস্টাইনাল, এনজিওপ্লাস্টি, কোন অপারেশন ছাড়া হার্টের ভাল্ব বদল। চিকিৎসকদের মতে এই নতুন প্রযুক্তির মাধ্যমে অনেক দ্রুত রোগ নিরাময় সম্ভব। চিকিৎসার মাধ্যমে দ্রুত শরীর সেরে ওঠে। সোমবার কলকাতায় এই উন্নত প্রযুক্তি নিয়ে আলোচনা করেন মণিপাল হাসপাতালের বেঙ্গালুরুর বিশেষজ্ঞরা। এই আলোচনায় উপস্থিত ছিলেন চিকিৎসক অরিত্র ঘোষ, চিকিৎসক প্রদীপ হারনাহালী,। এই উন্নত প্রযুক্তিকে তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন চিকিৎসকেরা। তারা জানান গত দু বছরে মণিপাল হাসপাতাল প্রায় এক হাজার ইনট্রা অ্যাবডোমিনাল রোবোটিক সার্জারি করেছে এবং সফল হয়েছে। চিকিৎসক প্রদীপ জানান, জটিল থেকে জটিলতর সার্জারিও এর মাধ্যমে সম্ভব হয়েছে। এতে রোগীর ঝুঁকি কম। চিকিৎসক ঘোষ জানান, এই চিকিৎসা ব্যথা হীন। অন্যান্য অপারেশনের থেকে তুলনায় রোবটিক সার্জারিতে সেরে উঠতে কম সময় লাগে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *