আলিপুরদুয়ার জংশন স্টেশনে মতুয়া মহাসঙ্ঘের বিক্ষোভ। ট্রেনের জন্য বিক্ষোভ।
কয়েক হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বনগাঁর শ্রীরামপুরে ঠাকুরবাড়ি এলাকায় বারৌনি মেলায় যাওয়ার জন্য বিশেষ ট্রেন বুক করেছিল মতুয়া মহাসঙ্ঘ। কিন্তু সেই ট্রেন সকাল ৯ টায় দেওয়ার কথা থাকলেও সেই ট্রেন দেওয়া হয়নি বলে দাবি। এর পর দুপুর আড়াইটার কথা বলে সেসময়েও বিশেষ ট্রেন দেয়নি রেল। এখন বলা হচ্ছে সন্ধ্যা সাত টায় বিশেষ ট্রেন আসবে।
সকাল থেকে না খেয়ে শিশুদের নিয়ে হয়রানির স্বিকার হচ্ছেন মতুয়ারা। তার প্রতিবাদে বিক্ষোভ।


