১২৮ ও ১২৯ নম্বর ওয়ার্ডে অ্যাসেসমেন্ট ও মিউটেশন ছাড়াই বাড়ি তৈরীর অভিযোগ, যথাযথ ব্যবস্থা নেবে পুরসভা, জানালেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম

Spread the love

অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার ১২৮ ও ১২৯ নম্বর ওয়ার্ডে নিয়ম মেনে বাড়ি তৈরি হয়নি। অভিযোগ আসছিল বহুতলের অ্যাসেসমেন্ট ও মিউটেশন নিয়ে কোন নিয়ম মানা হয়নি। এবার সে বিষয়েই পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা।

এ বিষয়ে কলকাতার মেয়র ফিরাধ হাকিম ‘টক টু মেয়র’ অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে বলেন, ১২৮ -১২৯ নম্বর ওয়ার্ডে মিউটেশন ও অ্যাসেসমেন্ট ছাড়াই বাড়ি তৈরি হয়েছে বলে খবর পেয়েছন তিনি। পুরসভা এ বিষয়ে ব্যবস্থা নেবে বলেই তিনি মন্তব্য করেছেন। শুধু তাই নয়, মেয়র আরও বলেছেন এ বিষয়ে পুর কমিশনার কেও নোটিশ দেওয়া হবে।

এছাড়াও ৫০ নম্বর ওয়ার্ডে পুরসভার ইন্সপেকশন বুক কপি জাল করে বাড়ির প্ল্যান তৈরি করার অভিযোগ উঠেছিল। বেআইনিভাবে পাঁচতলা বাড়ি তৈরির চেষ্টা হয়েছিল। মেয়র সাহেব বলেছেন, যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *