প্রেসিডেন্ট ট্রাম্প আমলে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ

Spread the love

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন গত ২০ জানুয়ারি। মার্কিন মুলুক তার পর থেকেই নানা পরিবর্তনের সাক্ষী থেকেছে।

একদিকে পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে গোল্ড কার্ড দেওয়ার প্রতিশ্রুতি অন্যদিকে অভিবাসী ভারতীয়দের নিয়ে ট্রাম্পের কড়া মনোভাব দুটোই বেশ চর্চার বিষয়। এবার সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধের অভিযোগ উঠল ট্রাম্প সরকারের বিরুদ্ধে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, কোন কোন সাংবাদিক প্রেসিডেন্টের খবর করবেন তা ঠিক করে দেবে হোয়াইট হাউস।

ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানিয়ে দিয়েছেন, “হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের আর কোন মনোপলি থাকবে না সাংবাদিকদের বাছার ক্ষেত্রে। এছাড়াও এই প্রেস পুল তথা সাংবাদিকদের ছোট যে গ্রুপ প্রেসিডেন্টের মুখোমুখি হয় ওভাল অফিস বা এয়ার ফোর্স ওয়ানে, তার এক সদস্য ও সংবাদ সংস্থা এ এফ পি। সেই সমস্ত অবশ্যই দাবি করেছে ট্রাম্প প্রশাসন সংবাদমাধ্যমের স্বাধীনতাকে ছিন্ন করেছে। “ট্রাম্প সবকিছুতেই ঠিক” বলে দাবি করেন ৭৮ বছরের রিপাবলিকান নেতা।

এমন নির্দেশিকা জারি হওয়ার পেছনে রয়েছে হোয়াইট হাউস এবং সংবাদ সংস্থা এ পির সংঘাত। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পরেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে রাখেন “গালফ অফ আমেরিকা”। এই নাম লিখতেই হবে এমনই নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প সরকার সাংবাদিকদের। কিন্তু এ পি এই নির্দেশ মানেনি। তাতেই ট্রাম্প বেশ চটেছেন। এমনকি হোয়াইট হাউসে এপির প্রবেশাধিকারেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে সংবাদ সংস্থা এপি। যদিও সোমবার সেই আবেদন খারিজ হয়ে যায় এবং তারপরেই এমন নির্দেশ জারি করে ট্রাম্পের হোয়াইট হাউস।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *