মেট্রো বিভ্রাটে চরম দুর্ভোগ, শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা বন্ধ

Spread the love

আজ বৃহস্পতিবার অফিস টাইমে ফের মেট্রো ব্যবহারকারীদের চরম দুর্ভোগ। টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে। সমস্যা শুরু হয়েছে সকাল ১০টার পর, তবে কারণ এখনও অজানা। মেট্রোর পক্ষ থেকেও কোনো তথ্য জানানো হয়নি।

যাত্রীদের অভিযোগ, প্রায় ৪০ মিনিট ধরে স্টেশনে দাঁড়িয়ে থাকার পরও মেট্রো পৌঁছায়নি। দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকলেও, কবি সুভাষ স্টেশন রক্ষণাবেক্ষণের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ।

মেট্রোয় নিত্যদিনের এই দুর্ভোগ—যান্ত্রিক ত্রুটি, টানেলে জল—যাত্রীদের মধ্যে ক্রমশ ক্ষোভ বাড়াচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *