মেক্সিকোর শুল্ক বাড়ানো নিয়ে কড়া বার্তা ভারতের, সমাধান না হলে পাল্টা পদক্ষেপের ইঙ্গিত

Spread the love

আমেরিকার পর এবার মেক্সিকোও ভারতীয় কিছু পণ্যের উপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনায় মুখ খুলেছে ভারত সরকার। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, আলোচনার মাধ্যমে যদি সমস্যার সমাধান না হয়, তবে ভারতও নিজের স্বার্থে উপযুক্ত পদক্ষেপ নেবে।

মেক্সিকোর সেনেটে নতুন শুল্ক নীতির অনুমোদন হয়েছে। সেখানে বলা হয়েছে, যেসব দেশের সঙ্গে মেক্সিকোর মুক্ত বাণিজ্য চুক্তি নেই, তাদের পণ্যে ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হবে। ভারতের সঙ্গে মেক্সিকোর এমন কোনও চুক্তি না থাকায় ভারতও এই তালিকায় পড়েছে। একই সঙ্গে ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, চিন ও থাইল্যান্ডের নামও রয়েছে।

এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে ভারত মেক্সিকোর সঙ্গে আলোচনা করেছিল, যাতে ভারতকে এই শুল্কের বাইরে রাখা হয়। তবে মেক্সিকো সেই প্রস্তাবে রাজি হয়নি। সরকারি সূত্রে জানা গেছে, বিল পেশ হওয়ার পর থেকেই দু’দেশের মধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং ভবিষ্যতেও আলোচনা চলবে।

ভারত সরকার জানিয়েছে, দেশের রপ্তানিকারকদের স্বার্থ রক্ষা করাই তাদের লক্ষ্য। তাই আলোচনার পাশাপাশি প্রয়োজন হলে পাল্টা পদক্ষেপও নেওয়া হবে। তবে মেক্সিকোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতেও আগ্রহী নয়াদিল্লি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *