মিড ডে মিলের রান্না করতে গিয়ে আগুন!

Spread the love

স্কুলে মিড ডে মিলের রান্না করতে গিয়ে আগুন ছড়িয়ে পরে রান্নাঘরে।হড়হুড়ি লেগে যায় গোটা স্কুল চত্বরে। গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন দুই ছাত্রী তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন।হাবড়া কুমড়া পঞ্চায়েতের খারো বাজার এলাকার কে.এম.আর ইনস্টিটিউশন হাই স্কুলে মিড ডে মিলের ঘরে আগুন লাগে । স্কুল সূত্রে জানা যায় এদিন স্কুলের প্রায় ৮০ জন ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিলের রান্নার আয়োজন চলছিল। কিন্তু গ্যাস সিলিন্ডার অন করে ওভেন জ্বালাতেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে স্কুলের রান্নাঘরে। এরপরেই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুল চত্বরে। ছাত্র-ছাত্রীদের মধ্যে বেঁধে যায় হুড়োহুড়ি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। ততসময় আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয় স্কুলে থাকা অগ্নি নির্বাপক যন্ত্র – ফায়ার এক্সটিংগুইশার। পাশাপাশি আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন পার্শ্ববর্তী স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীরা।এর পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।তত সময় গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন স্কুলের লিজা খাতুন এবং বৈশাখী হালদার নামে সপ্তম শ্রেণীর দুই ছাত্রী। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। এই মুহূর্তে তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। তবে কি কারণে এই আগুন লেগেছে খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *