পূর্ব বর্ধমানের পূর্বস্থলী। এখনকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়িতে কেন্নো পাওয়ার অভিযোগে তালা লাগিয়ে দিল গ্রামবাসীরা।
গতকাল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে শিশু খাদ্যে কেন্নো পাওয়ায় , বৃহস্পতিবার নিম্নমানের চাল দিয়ে রান্না করা হচ্ছিল বলে অভিযোগ এর পরই শিক্ষিকাকে ঘরের মধ্যে আটকে তারা লাগিয়ে দেয় উত্তেজিত গ্রামবাসীরা।নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে এক অঙ্গনওয়াড়ি শিক্ষিকাকে স্কুলের ঘরের ভিতর তালা বন্ধ করে রাখলেন অভিভাবক ও গ্রামবাসীরা। বৃহস্পতিবার পূর্বস্থলীর চুপির চর অঙ্গন ওয়াড়ি কেন্দ্রের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ খিচুড়িতে কেন্নো মিলেছে। বুধবার এই ঘটনার পর বৃহস্পতিবার রান্নার কাজ শুরু হয়। সেদিনও পোকা ভর্তি চাল দেখা যায়। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে শিক্ষিকাকে ঘরের ভেতর তালা বন্দি করে রাখেন তারা। খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে এস তাকে উদ্ধার করেন। এছাড়া সিডিপিও এসে ঘটনার তদন্ত শুরু করেন।
অঙ্গনওয়াড়ির খিচুড়িতে কেন্নো?


