ঘানায় মোদি, ‘হরে রাম হরে কৃষ্ণ’ গেয়ে উষ্ণ অভ্যর্থনা শিশুদের

Spread the love

বুধবার, ২ জুলাই ২০২৫—ঘানায় পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দশক পরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ঘানার মাটিতে পা রাখলেন। আক্রা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই অভাবনীয় দৃশ্যের সাক্ষী হলেন মোদি—স্থানীয় স্কুলের শিশুরা ‘হরে রাম হরে কৃষ্ণ’ গেয়ে তাঁকে স্বাগত জানাল। আবেগময় পরিবেশে মোদিও হাত নেড়ে সেই স্বাগত গ্রহণ করলেন।

ঘানার রাষ্ট্রপতি জন মহামার সঙ্গে বিমানবন্দরে মোদির গার্ড অফ অনার বিনিময় হয়। এই সফরের মাধ্যমে ভারত-ঘানা সম্পর্কের নতুন অধ্যায় শুরু হচ্ছে বলে দুই দেশের কূটনৈতিক মহলের অভিমত।

ঘানার সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করার কথা মোদির। সফরের সময় তিনি ঘানার সংসদে ভাষণও দেবেন।

এই সফর ভারতের আফ্রিকা-কেন্দ্রিক ‘গ্লোবাল সাউথ’ নেতৃত্বকেই আরও সুদৃঢ় করবে বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *