দু – তিন দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা।জুনের প্রথম সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গেও ঢুকতে পারে বর্ষা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।তার আগে থেকে একটানা চলবে বৃষ্টি। কখনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।রবিবার দুই বঙ্গের সবজেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা।সোমবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস।ভিজবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা। একইসঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।মঙ্গলবার দুই বঙ্গের সবজেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।বুধবারও বৃষ্টির ছবি প্রায় একই থাকবে।বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।
বাংলায় বর্ষা! সময়ের আগেই। জানালো হাওয়া অফিস


