ওভার টেক করতে গিয়ে চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রন হারিয়ে নয়ানজুলিতে নেমে পড়ল যাত্রীবাহী বাস। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাসের যাত্রী সহ চালক ও কনট্রাকটর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কান্দি বহরমপুর রাজ্যসড়কের বহরমপুর থানার উদয়চাঁদপুর রোডে। জানা গিয়েছে কান্দি থেকে বহরমপুরগামী ওই বেসরকারি বাসটিতে ৪০জন যাত্রী ছিল। অন্য গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল বাসটি। তখনই সামনের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছে ধাক্কা মারে ও নয়ানজুলিতে নেমে যায়। যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসে স্থানীয় লোকজন। বাসের ভিতর থেকে একে একে যাত্রীদের বেড় করে আনা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটে যেতে পারত বড়সড় কোনো দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ।


