ছুটির হাওয়া সরকারি দপ্তরে, ১ জুলাই দুপুরেই অফিস ছুটি, নির্দেশ জারি নবান্নর

Spread the love

আবার ছুটির আমেজ রাজ্য সরকারি দপ্তরে। নবান্ন থেকে জারি হল নতুন বিজ্ঞপ্তি, যার জেরে সরকারি কর্মীদের জন্য বাড়তি স্বস্তি। ১ জুলাই সোমবার দুপুর ২টার পর সমস্ত সরকারি দপ্তর, সরকার পোষিত ও অনুমোদিত সংস্থা, পুরসভা, পঞ্চায়েত এবং স্থানীয় প্রশাসনিক অফিসগুলিতে কাজ বন্ধ থাকবে। অর্থাৎ, ওই দিন কার্যত হাফ ডে ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামাজিক ও ধর্মীয় প্রয়োজনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে জেলাগুলিতে ওই দিন কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এবং স্থানীয় জমায়েতের কথা মাথায় রেখে কর্মীদের সুবিধার্থে এই পদক্ষেপ বলে প্রশাসনের ব্যাখ্যা। যদিও এই ঘোষণা সরকারি ছুটির মূল ক্যালেন্ডারে আগে থেকে ছিল না, তা সত্ত্বেও হঠাৎ করেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

ছুটির এই খবর ছড়িয়ে পড়তেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে নবান্ন সহ রাজ্যের বিভিন্ন দপ্তরে। অনেক কর্মীই বলছেন, সপ্তাহের শুরুতেই এমন হাফ ডে ঘোষণায় কাজের চাপ যেমন কিছুটা হালকা হবে, তেমনই পরিবারের সঙ্গে সময় কাটানোরও সুযোগ মিলবে।

তবে সরকারি তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি এই ছুটির বাইরে থাকবে। স্বাভাবিক ভাবেই হাসপাতাল, পুলিশ, দমকল, জল ও বিদ্যুৎ সরবরাহের মতো পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটবে না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *