নদিয়ায় বাঙ্কার, সাধারণ যুদ্ধে দেখা যায় এই ধরনের প্রস্তুতি। মজুত ফেনসিডিল কাফ সিরাপ

Spread the love

বাংলাদেশ থেকে একের পর এক হুঁশিয়ারি। এরই মাঝে নদীয়ার মাঝদিয়ায় মাটির নিচে একাধিক বাঙ্কার। যার গভীরতা প্রায় ২০ ফুট

বাঙ্কার নিয়ে আস্ত একটা সিনেমা তৈরি হয়ে গেছে- BUNKER (২০২২)। আর তা স্বচক্ষে দেখছে পশ্চিমবঙ্গ থেকে গোটা দেশ। ভারতীয় মাটিতে পশ্চিমবঙ্গের নদিয়ায় বাঙ্কারের হদিশ। মাটি খুঁড়তেই বাঙ্কারে ফেনসিডিল, কাফ সিরাপের বোতল। BSF সীমান্তরেখা পাহারা দিতে পারে না, ফেন্সিং করতে পারে না, অনুপ্রবেশ ঠেকাতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রকের বিএসএফের দিকে আঙুল তুলেছে তৃণমূল।
লোকাল থানার পুলিস, ওসি, এসপিদের অজান্তে বাঙ্কার ব্যবস্থা সম্ভব? রাজ্য পুলিসের দিকেই আঙুল বিজেপির
তৃণমূল বলছে কেন্দ্রের দায়, আর বিজেপি বলছে রাজ্য পুলিসের মদতের কথা। সবমিলিয়ে সরকারের রাজনীতিকরণ হলে জনতার নিরাপত্তায় বিরাট প্রশ্নচিহ্ন উঠে যায়। দেশের নিরাপত্তায় প্রত্যেক নিরাপত্তাকর্মী লাগাতার কাজ করছেন। আগামী দিনেও ভারত সীমান্ত সুরক্ষা অটুট থাকবে। চাইছে দেশের জনগণ


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *