নরেন্দ্রনাথ আইওয়াশ? দুলাল খুনে বড় মাথা সন্দেহ স্ত্রীর

Spread the love

তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার বৃহস্পতিবার জানিয়েছেন তিনি পুলিশের তদন্তে সন্তুষ্ট নন।।

এই খুনের ঘটনায় পুলিশের গাফিলতিকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুলিশের তদন্তে বেশ অসন্তোষ প্রকাশ করলেন নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার।
এখনো পর্যন্ত এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। জিতোদের মধ্যে রয়েছেন তৃণমূলের মালদহসহ সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। আরো লোক তার স্বামী খুনের ঘটনায় জড়িত বলেই চৈতালি দেবীর দাবি। তার অভিযোগ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জানাবেন বলেও স্থির করেছেন।
দুলাল ওরফে বাবলার স্ত্রী দাবি করেছেন এই খুনের ঘটনায় আরো অনেকেই যুক্ত রয়েছেন।। তার মতে, ” রাজনীতি করার সঙ্গে সঙ্গে আমি একজন আইনজীবী। আমি এটা ভালো করে বুঝতে পারছি যে , এই ঘটনায় আরো অনেকে যুক্ত রয়েছে। ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা সেটা বলব না। তবে আমার দল এবং প্রশাসনের ওপর আমার বিশ্বাস রয়েছে তারা অভিযুক্তদের বার করবে । আমি অপেক্ষায় আছি।।
মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন চৈতালি দেবী। তার বক্তব্য ,” দুলালের স্মরণ সভা রয়েছে । আমি তারপরে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব। আমার যা অভিযোগ পুলিশ জিজ্ঞেস করলে আমি বলব। আমার দলের নেত্রীকে আমি বলব । আমি ক্যামেরার সামনে কিছু বলবো না।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *