বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা সম্প্রতি মহাকালেশ্বর মন্দিরে দর্শন করায় সামাজিক ও ধর্মীয় বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন। মন্দিরে পুজো দেওয়ার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিভিন্ন প্রতিক্রিয়া।
একাংশ ধর্মীয় গোষ্ঠী এই কর্মকাণ্ডকে ইসলামের বিধানবিরোধী বলে মন্তব্য করেছেন। আবার অনেকে ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতার প্রতি সমর্থন জানিয়েছেন। নুসরত ভারুচার এই দর্শন নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বেশ কিছু মানুষ মনে করছেন, একজন পাবলিক ফিগার হিসেবে এই ধরনের কর্মকাণ্ড সামাজিক ও ধর্মীয় সহনশীলতার বার্তা দিতে পারে। অন্যদিকে, কিছু মানুষ এই কাজকে ভুল বার্তা হিসেবে দেখছেন। বিষয়টি বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যমেও তুমুল চর্চার বিষয় হয়ে উঠেছে।


