নদী পারাপার করতে গিয়ে মৃত্যু! নকশালবাড়ির খেমচী নদীতে পারাপার করতে গিয়ে জলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে মৃতের নাম ইলেকট্রন চন্দ্র সরকার নকশালবাড়ির দক্ষিণ স্টেশন পাড়ার বাসিন্দা। নকশালবাড়ির রায়পাড়ার ভাঙ্গাপুল এলাকার খেমচী নদীতে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এদিন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে! পুলিশের অনুমান, খেমচী নদীর পারাপারের সময় এই মৃত্যু। গোটা ঘটনার তদন্তt শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ


