বাড়ি ফিরে বিস্ফোরক পার্থ! ‘‘তৃণমূলের সংবিধানের কোন ধারায় আমাকে সাসপেন্ড করা হয়েছিল?’’— মমতাকে চিঠি, অনুলিপি অভিষেক-সুব্রতকেও

Spread the love

৩ বছর ৩ মাস ১৯ দিন পর অবশেষে জেল থেকে মুক্তি পেলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর এতদিন ছিলেন বিচারবিভাগীয় হেফাজতে। শুক্রবার আদালতের নির্দেশে জামিন পেয়ে সন্ধ্যায় দক্ষিণ কলকাতার নিজ বাড়িতে ফেরেন তিনি। দীর্ঘদিন পর দলের পোস্টারবয় থেকে বহিষ্কৃত নেতার ফিরে আসা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

বাড়ি ফিরেই পার্থ চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। চিঠিতে তাঁর সরাসরি প্রশ্ন, ‘‘তৃণমূলের সংবিধানের কোন ধারায় আমাকে সাসপেন্ড করা হয়েছিল?’’— এমনই ক্ষোভের সুর শোনা গিয়েছে চিঠিতে। শুধু তাই নয়, সেই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও।

দলের অন্দরের একাংশের মতে, এই পদক্ষেপ নিঃসন্দেহে তৃণমূলের অভ্যন্তরে নতুন করে আলোচনার ঝড় তুলবে। পার্থের ঘনিষ্ঠদের দাবি, দল থেকে দূরে থাকলেও তিনি এখনও তৃণমূলের একজন সৈনিক বলেই মনে করেন নিজেকে। তবে, কীভাবে দলের সংবিধান মেনে তাঁকে এক ঝটকায় সাসপেন্ড করা হয়েছিল, সেই উত্তর তিনি এখনও পাননি— এ কথাই এবার জানাতে চাইলেন নিজের দলনেত্রীকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *