জ্ঞানেন্দ্র শাহকেই ক্ষমতা ফিরিয়ে দিতে কাঠমান্ডুর পথে জনগণ

Spread the love

ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপালে রাজতন্ত্রে প্রত্যাবর্তনের স্লোগান উঠলো। রবিবার নেপালের রাজধানী কাঠমান্ডুর রাজপথে রাজা জ্ঞানেন্দ্র শাহকে ঘিরে হাজার হাজার মানুষ পথে নামলেন। এই জমায়েত প্রধানত হিন্দুত্বকে স্বীকৃতি দেওয়ার দাবিতে।

রবিবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রাজা জ্ঞানেন্দ্র শাহ কে স্বাগত জানাতের হাজির হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ। “আমরা আবার রাজতন্ত্র ফিরে চাই” স্লোগান ওঠে বিমানবন্দরে।

ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র শাহ কে রাজপ্রাসাদে আবার বসবাস করতে দেওয়ার দাবিও ওঠে। নেপাল কে “হিন্দুরাষ্ট্র” হিসেবে ঘোষণার দাবিও তোলা হয়।

প্রায় দশ হাজার মানুষ এই জমায়েতে অংশগ্রহণ করেছিলেন বলে দাবি করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

দুদশক আগে পর্যন্ত নেপালে রাজতন্ত্র বজায় ছিল। জ্ঞানেন্দ্র শাহ ছিলেন শেষ রাজা। ২০০৬ সালে তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০০৮ সালে সংবিধান সংশোধন হয় নেপালে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। ধর্ম নিরপেক্ষ সংবিধান অনুমোদিত হয় ২০১৫ সালে। ২৪০ বছরের পুরনো রাজতন্ত্র ভেঙে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজা জ্ঞানেন্দ্র বাস করতেন সাধারণ নাগরিক হিসেবেই। রাজপ্রাসাদে যাবার অনুমতিও নেই তার। এবার জ্ঞানেন্দ্র শাহকেই ক্ষমতা ফিরিয়ে দিতে কাঠমান্ডুর পথে জনগণ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *