মোবাইল ফিরিয়ে নজির

Spread the love

ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার খোয়া যাওয়া মোবাইল ফিরিয়ে নজির গড়লেন পুলিশ। বৃহস্পতিবার ৫২৫ টি মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষজন। ডাইমন্ড হারাবারের পুলিশ সুপার রাহুল গোস্বামী জানান প্রায় আড়াই হাজার মোবাইল খোঁজ শুরু করি আমারা বিভিন্ন সময়ে নানা কারনে খোয়া যাওয়া মোবাইলের, তার মধ্যে আমরা ৫২৫ টি মোবাইল আজ ফিরিয়ে দিতে পারছি,আমাদের SOG টিম ভালো কাজ করেছে, সাধারণ মানুষকে আরও সচেতন হ হতে হবে, পুলিশ সব সময় তাদের পাসে আছে থাকবে কোন সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। বিষ্ণুপুর থানার পৈলান পুলিশ সুপারের অফিসের কনফারেন্স রুমে তুলে দেওয়া হয় মোবাইল গুলি। হারানো মোবাইল ফিরে পেয়েছেন অনামিকা চৌধরী তিনি বলেন ভাবতেই পারিনি কোন দিন আর মোবাইল টা ফিরে পাবো, খুব ভালো কাজ করেছে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *