খিদিরপুর এলাকায় ট্রাম লাইন বুজিয়ে দেওয়ায় পুলিশকে তলব

Spread the love

কলকাতা শহরের ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা কে বাঁচাতে রাজ্য সরকারকেই উদ্যোগী হতে হবে। ট্রাম সংক্রান্ত মামলায় মঙ্গলবার এমনটাই পর্যবেক্ষণ করেছেন প্রধান বিচারপতি টি শিব জ্ঞানমম ও বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

আপাতত কলকাতা শহরে ট্রাম লাইন তুলে ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন প্রধান বিচারপতি। আদালত দ্বারা গঠিত কমিটির রিপোর্ট পাওয়ার পরে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই পুলিশকে খিদিরপুর ট্রাম লাইন বুঝিয়ে দেওয়ার জন্য রিপোর্ট তলব করেছে কোর্ট।

বাংলার ঐতিহ্যবাহী ট্রাম কে বাঁচাতে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। একটি কমিটি ও আদালতের তরফ থেকে গড়ে দেওয়া হয়েছিল। সেই মামলার শুনানি ছিল আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

ময়দান থেকে খিদিরপুর পর্যন্ত পিপিপি মডেলে ট্রাম চালানো যেতে পারে বলে দাবি রাজ্যের আইনজীবীর। কোন বেসরকারি সংস্থা যারা এই মডেলে যুক্ত হতে চায় আদালতের নির্দেশ অনুযায়ী তাদেরকেও আহ্বান জানানো হয়েছে।

ইতিমধ্যেই আলিপুর এলাকায় কারা ট্রাম লাইন বুঝিয়ে ফেলেছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রায় ১৫ বছর আলিপুর এলাকায় ট্রাম চলাচল বন্ধ। আদালত গঠিত কমিটি ১৯ শে ফেব্রুয়ারি বৈঠকে বসবে এবং ট্রাম লাইন বুঝিয়ে ফেলার বিষয়টি নিয়ে আলোচনা হবে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *