প্রশান্ত কিশোরের বড় ধাক্কা, বিহার নির্বাচনে কার্যত ভরাডুবি জন সুরাজের

Spread the love

বিহার নির্বাচন ২০২৫-এ প্রায় নিশ্চিত ভরাডুবির মুখে পড়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। প্রচারের আলোয় থাকলেও ভোটবাক্সে তার প্রতিফলন দেখা যায়নি। একটিও আসন পায়নি দলটি। নির্বাচনের আগে কিশোর নিজেই জানিয়েছিলেন, ১৫০টি আসন না পেলে তা তাঁর পরাজয় হিসেবেই গণ্য হবে। সেই মন্তব্যই এখন তাঁর বিপক্ষে বুমেরাং হয়ে দাঁড়িয়েছে।

রাজনৈতিক মহলের মতে, জন সুরাজের প্রচার জোরালো হলেও সংগঠনগত দিক থেকে দল দুর্বল ছিল। বুথস্তরে পৌঁছতে পারেনি বার্তা। গ্রামাঞ্চলে প্রত্যাশিত প্রভাব তৈরি করতে ব্যর্থ হয়েছে নবগঠিত দল। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, কিশোর অনেক জায়গায় নিজস্ব সম্পদ ও জনশক্তিকে ছড়িয়ে ফেলেছিলেন। কোনও নির্দিষ্ট কিছু আসনে শক্ত ঘাঁটি তৈরির বদলে বৃহৎ পরিসরে লড়াইয়ে নেমে কার্যত শক্তি ক্ষয় করেছে জন সুরাজ।

আরেকটি বড় সমালোচনা—প্রশান্ত কিশোর নিজে কোনও আসন থেকে লড়েননি। সংগঠন তৈরির কারণ দেখিয়ে তিনি নির্বাচনের বাইরে থাকেন। অনেকেই মনে করছেন, দলের মুখ্য মুখ হয়েও ভোটযুদ্ধে না নামা ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।

জন সুরাজের এই করুণ ফলাফল প্রশান্ত কিশোরের রাজনৈতিক আকাঙ্ক্ষায় বড় প্রশ্ন চিহ্ন তুলেছে। তবে কিশোর বলেছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন এবং আগামী দিনে দলকে আরও শক্তিশালী করবেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *