হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ইন্ডিয়ান আইডল খ্যাত গায়ক প্রশান্ত তামাং

Spread the love

প্রয়াত হলেন ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত জনপ্রিয় গায়ক প্রশান্ত তামাং (Prashant Tamang)। মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। শনিবার রাতে দিল্লিতে একটি অনুষ্ঠান শেষে হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। দ্রুত তাঁকে দ্বারকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সকালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দার্জিলিংয়ে জন্ম প্রশান্ত তামাংয়ের। ছোটবেলা থেকেই গানের প্রতি ঝোঁক ছিল তাঁর। কর্মজীবনের শুরুতে তিনি পুলিশে চাকরি করলেও গানের টানেই মুম্বইয়ে অডিশন দেন। ২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে চ্যাম্পিয়ন হয়ে রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

গান জয়ের পর হিন্দি ও নেপালি বিনোদন জগতে নিয়মিত কাজ করেছেন প্রশান্ত। কনসার্ট, অ্যালবাম এবং নেপালি ছবির গান—সব ক্ষেত্রেই তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। পাহাড়ের মানুষের কাছে তিনি ছিলেন গর্বের মুখ।

প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমেছে দার্জিলিং পাহাড়ে ও বিনোদন জগতে। পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর দেহ দার্জিলিংয়ে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *