চিংড়ি বোঝাই গাড়ি উলটে দুর্ঘটনা!

Spread the love

বেলদার বাখরা বাদে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে গেল চিংড়ি মাছের ডিম বোঝাই পিক আপ ভ্যান গাড়ি। দুর্ঘটনায় আহত হলেন দুজন। স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হলো বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার বাখরাবাদ এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন ওড়িশার দিক থেকে একটি চিংড়ি মাছের ডিম বোঝাই পিকআপ ভ্যান গাড়ি খড়্গপুরের দিকে যাওয়ার সময় বেলদা থানার বাখরাবাদে জাতীয় সড়কের উপর হঠাৎ করে ছাগল চলে আসায় সেই ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিন পাল্টিয়ে জাতীয় সড়কের ধারে নয়নজুলিতে উল্টে যায় পিকআপ ভ্যান গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশ। আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। একই সাথে তৎপরতার সঙ্গে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করার কাজ শুরু করেছে বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *