অরণোদয় অস্তাচলে! সহজ কথা বেশিদিন সহজভাবে বলা গেল না…

Spread the love

অরণোদয় অস্তাচলে! সহজ কথা বেশিদিন সহজভাবে বলা গেল না…

সাধের সহজ। ছেলের নামে পডকাস্ট শুরু করেছিলেন। সহজ কথা। এই সহজ কথা আর সহজভাবে বলা গেল না। জলে ডুবে মারা গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
বেশ কিছু সময় ধরে অভিনয়ের পাশাপাশি তিনি শুরু করেছিলেন পডকাস্ট। নিজের চ্যানেল ‘সহজ কথা’ থেকে শেষ ইন্টার্ভিউ প্রকাশ করেন ব্রাত্য বসুর। কে জানত এই ছিল শেষ! সিরিয়ালের শুটিং করতে গিয়ে আর ফিরবেন না রাহুল। তাঁর পডকাস্ট টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এখানেই ইতি। ইনস্টাগ্রাম পোস্টে লেখা হয়েছে, “আমরা গভীরভাবে শোকাহত। সহজ কথা হয়তো এতটুকুই ছিল…রাহুলদা ছিল, আছে, থাকবে!”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *