মদের দোকানে তাণ্ডব ও লুঠপাট। মদ্যপ যুবকদের উশৃঙ্খল আচরণে এলাকায় চাঞ্চল্য

Spread the love

ভরসন্ধ্যায় রায়গঞ্জ শহরে লুঠ। প্রাণকেন্দ্র মোহোনবাটিতে এক মদের দোকানে তাণ্ডব ও লুঠপাট চালায় একদল মদ্যপ যুবক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী। তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজন যুবককে আটক করে।

স্থানীয় ব্যবসায়ী ও দোকানের কর্মচারীদের অভিযোগ, ওই যুবকরা মদ কিনতে এসেছিল। তাঁদের প্রত্যেকের মুখে আবির ও রং ছিল। মদ দিতে কিছুটা দেরি হওয়ায় তাঁরা দোকানে তাণ্ডব শুরু করে। এ সময় তাঁরা দোকানের প্রচুর মদের বোতল ভেঙে ফেলে। দামি মদের বোতল লুঠ করে নিয়ে যায়।
দোকানের কর্মচারীদের মতে, যুবকদের আচরণ ছিল অত্যন্ত উশৃঙ্খল এবং তারা দোকানের সম্পত্তি নষ্ট করার পাশাপাশি কর্মচারীদের উপরও হুমকি দেয়। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এমন ঘটনা আগে কখনও দেখেননি এবং এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *