Rape: দেশে লাগাতার ধর্ষণ, যৌন নির্যাতন পরিযায়ী শ্রমিককে

Spread the love

দেশে অবিরাম ধর্ষণের অভিযোগ। অযোধ্যায় দলিত তরুণীকে হাত-পা বেঁধে চোখ উপড়ে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে দিন কয়েক আগে। এবার ঘটনাস্থল চেন্নাই। জোর করে অটোই তুলে ১৮ বছরের তরুণী পেশায় পরিযায়ী শ্রমিককে যৌন নির্যাতনের অভিযোগ। একাধিক সংবাদ মাধ্যমে দাবি, বাসস্ট্যান্ডের বাইরে অপেক্ষা করছিলেন তরুণী। তরুণীকে অটোয় বসতে বলেন চালক।। তিনি রাজি না হওয়ায় অটোচালক তাকে জোর করে টেনে অটোয় তোলে। কিছুটা দূর যাওয়ার পর আরো দুই যুবক উঠে অটোতে। এরপর ছুরি দেখিয়ে যৌন নির্যাতন চলে বলে অভিযোগ। তরুনীর চিৎকার শুনে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জড়ো হতেই অটো নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। গত বছর এই চেন্নাইতেই অন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে চেন্নাইতেও।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *