৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ!

Spread the love

ঘটনাস্থল উত্তর দিনাজপুর। হ্যাঁ, সেই উত্তর দিনাজপুর। যেখানে এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের ও অভিযোগে উত্তাল হয় রাজ্য। এবার সেই উত্তর দিনাজপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ। ইসলামপুর থানা এলাকায় এক সাড়ে চার বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ। প্রতিবেশী এক নাবালকেরই বিরুদ্ধে। অসুস্থ ওই শিশু সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশু কন্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই নাবালককে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগ পেয়ে বৃহস্পতিবার এক সাড়ে চার বছরের শিশুকে ফুসলিয়ে বাড়ির পাশে একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী এক নাবালক বলে অভিযোগ। শুক্রবার ওই শিশুটি অসুস্থ বোধ হলে স্হানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে ধর্ষণের ঘটনা জানতে পাড়েন পরিবারের সদস্যরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *