ধর্ষণ খুনে বেকসুর খালাস, এদেশে বিচার হয়?

Spread the love

ধর্ষণ খুনে বেকসুর খালাস, এদেশে শাস্তি হয় না?

সালটা ছিল ২০১৪। মুম্বাই কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। উদ্ধার হয় বছর ২৩ এর তরুণীর পচা গলা দেহ। বাসিন্দা ছিলেন অন্ধ্রপ্রদেশের। গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। ২০১৫ সালে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দেয় আদালত। ২০১৮ সালে বম্বে হাইকোর্ট সেই রায় বহাল রাখে। কিন্তু এবার সুপ্রিম কোর্ট তাকে বেকসুর খালাস করে দিল। শীর্ষ আদালতের রায় কান্নায় ভেঙে পড়েছেন মৃতার বাবা। ধর্ষণ খুনের এই মামলাটিতে কোন প্রত্যক্ষদর্শী ছিল না। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপরে ছিল মামলাটি। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছিল। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির পর্যবেক্ষণ, তথ্যপ্রমাণে ফাঁক রয়েছে। ঈশ্বরের হাতে সমস্তটা ছেড়ে দিয়েছেন মৃতার বাবা। বছর সত্তরের বৃদ্ধের পক্ষে আদালতে ছোটাছুটি করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *