বেপরোয়া গতির বলি বাইকার!

Spread the love

আবার ও দ্রুত গতির বলি বাইকার দলের এক সদস্যের। জাতীয় সড়কে নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা ডাম্পারে। মৃত্যু হল কলকাতার ঠাকুরপুকুর মহেশতলার বাসিন্দা শেখ মহম্মদ আজিম (২৫)। ঘটনাটি ঘটে হুগলির গুরাপ থানার অন্তর্গত কংসারীপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রত্যেক রবিবারের মতো এ দিন সকাল থেকেই প্রচুর বাইক চালক ১৯ নং জাতীয় সড়ক দিয়ে দ্রুত গতিতে ডানকুনির দিক থেকে বর্ধমান এর দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। কলকাতা, হাওড়া সহ একাধিক এলাকার যুবকরা বাইক রেসিং এর পোশাক পরে বিভিন্ন নামিদামি কোম্পানীর দামি বাইক নিয়ে দ্রুত গতিতে একে অপরকে টেক্কা দিয়ে ঝড়ের গতিতে যায়। আবার বিকালের দিকে উল্টো পথে এরা ঝড়ের গতিতে ফিরে আসে কোলকাতায়। পুলিশ সূত্রে জানা গেছে, সেইরকম প্রায় ৪০জন বাইকার দলের সদস্যরা গুরাপ থানার অন্তর্গত কংসারীপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্যাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে।
ঘটনায় বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় বাইক চালকটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে জানায় চিকিৎসকরা। ঘটনার পর মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *