প্রজাতন্ত্র দিবসে যাত্রী পরিষেবায় বদ্ধপরিকর

Spread the love

শিয়ালদা ডিভিশনে ২৬ জানুয়ারি উদযাপন হলো ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের। অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সকল যাত্রীর কল্যাণ এবং পরিকাঠামোর উন্নতিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় রেলের তরফে অনুষ্ঠান প্রদর্শন করা হয়। এ অনুষ্ঠানটি ছিল ঐক্য এবং সহমর্মিতার নিদর্শন। আরপিএফের তরফে কুচকাওয়াজের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এই দিন রেলের সমস্ত বিভাগের কর্মীরা একত্রিত হয়েছিলেন ভারতের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানাতে।


সেন্ট জন অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স পার্সোনাল, ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের শিশুরা এবং চাহাক একাডেমির পড়ুয়ারা এই পরিবেশনায় অংশ নেন। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শিয়ালদহ শ্রী দীপক নিগম রেলের বিভিন্ন অগ্রগতির কথা তুলে ধরেন। ট্রেনের পাংচুয়ালিটি এবং উন্নয়নই যে ভারতীয় রেলের একমাত্র লক্ষ্য তা তিনি স্পষ্ট করেন। কয়েক মাস আগে শিয়ালদহ থেকে ছাড়া সমস্ত লোকাল ট্রেনকে ১২ কামরা বিশিষ্ট করা হয়েছে। এই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন।


ডিআরএম উল্লেখ করেন, ট্রেনের সুবিধার্থে প্ল্যাটফর্ম সম্প্রসারণ এবং স্টেশন গুলিতে উন্নত জাতি পরিষেবা প্রদানের জন্য রেল নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। তাদের লক্ষ্য বিশ্বমানের রেল পরিষেবা প্রদান করা।
প্রজাতন্ত্র দিবসের দিন রেল আরো একবার অঙ্গীকারবদ্ধ হলো যাত্রীদের নিরাপদ এবং সুষ্ঠু পরিষেবা প্রদানে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *