নিজস্ব সংবাদদাতা: ৯ অগাস্ট, ২০২৪। আতঙ্কের, ঘৃণার নাকি মর্মান্তিক তা জানে সোদপুরের ওই বাড়িটা। এখনও লড়াই করছেন আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার। তদন্ত কতদূর তা উপরওয়ালা জানেন। ধীরে ধীরে যেন বিচার প্রক্রিয়া থেকে আস্থা হারাচ্ছে। বৃহস্পতিবার শিয়ালদা আদালতে শুনানি-পর্বের শেষে ক্ষোভ উগরে দেন নিহত চিকিৎসকের পরিবার। তাঁদের দাবি, ‘আরজি কর কাণ্ডের ষড়যন্ত্রের অংশ সিবিআই। পুলিশ প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেটা জেনেও সিবিআই কিছু করছে না।’
ক্ষোভ উগরে দিতে গিয়েই বীভৎসতা ফুটে ওঠে নিহত চিকিৎসকের মায়ের গলায়। তাঁর বক্তব্য, ‘আমার মেয়ে কোনওদিন সেমিনার হলে ঘুমোতে যায়নি। এমনকি খাবার খেতেও যায়নি। কোথায় ঘটনাটা ঘটেছে সেটাই তদন্ত আনতে পারেনি। বলছে ম্যাট্রেসটাই ক্রাইমসিন। সেটা কী হয়? আরেকটা বিষয় হল, নির্যাতিতার জামাকাপড় গুছিয়ে ভাঁজ করে রেখেছে ধর্ষক। সেটা কী হয়। হাসপাতালের কেউ জড়িত না থাকলে এগুলো হতে পারে না।’ শেষে তিনি জানান, ‘আমার মেয়েটার এমন অবস্থা হয়েছিল, ২ মিনিটের বেশি তাকাতে পারিনি’


