দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের বাসন্তী হাইওয়ের উপর ভয়াবহ পথ দুর্ঘটনায় যখন ১০ জন। রবিবার সন্ধ্যায় যাত্রী যাই অটো এবং একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, একটি প্রাইভেট কার এদিন সন্ধ্যায় শাকসার মেলা থেকে রাজারহাটের দিকে ফিরছিল। বাসন্তী হাইওয়ের বৈরামপুর মোড়ের কাছে সেই গাড়িটির টায়ার ফেটে গেলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উল্টো দিক থেকে যাত্রীবাহী একটি অটো আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অটোতে ধাক্কা মারে। চাচি বোঝাই অটো রাস্তায় উল্টে যায়। অটোর অনেক যাত্রী রাস্তায় ছিটকে পড়েন
অনেকে অটোর মধ্যেই আটকে যান। অটো এবং গাড়ি দুটোই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সঙ্গে সঙ্গে ছুটে আসন স্থানীয় এবং পথে চলতিরা। আহত ১০ জনকে ভোজেরহাট প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। পাঁচজনের অবস্থা তার মধ্যে আশঙ্কাজনক হওয়ায় তাদের এস এস কে এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জখমদের মধ্যে একাধিক শিশুও রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
চন্দনেশ্বর থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গাড়ি দুটোকে আটক করা হয়। গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


