নেশা জাতীয় দ্রব্য খাবারে মিশিয়ে চলন্ত ট্রেনে লুঠ!

Spread the love

যাত্রীকে ঠান্ডা পানীয় সাথে নেশা দ্রব্য খাইয়ে সর্বস্ব লুঠ। অভিযোগ, লাইনের ধারে পড়ে থেকে সাপের কামড়ে অসুস্থ যাত্রী, উদ্ধার করে ভর্তি করা হয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে।সূত্রের খবর ,আসামের ডিব্রুগড় জেলার লালমাটি গ্রামের বাসিন্দা দীপক ছেত্রী। বছর বয়সের যুবক। শিলিগুড়িতে কাজে যাচ্ছিলেন। ধূপগুড়ি স্টেশনে ট্রেনটি ঢোকার মুখেই তাকে ট্রেন থেকে ফেলে দেয় বলে অভিযোগ যুবকের। বর্তমানে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সূত্র মারফৎ জানা যায়, ডিব্রুগড় থেকে চার বন্ধুর সঙ্গে কাজে যাচ্ছিলেন সেই যুবক। ট্রেনের মধ্যে থাকা বন্ধুরা ঠান্ডা পানি হওয়ার মধ্যে নেশা জাতীয় কিছু একটা খাইয়ে দেয়। এরপর পকেটে থাকা টাকা মোবাইল ফোন সবকিছু ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা সেই যুবককে উদ্ধার করে দুপুরে হাসপাতালে ভর্তি করান প্রশাসনের সাহায্যে। যুবকটির পরিবারের যে নম্বর মনে ছিল সেই মোবাইল নম্বর দীর্ঘ সময় ধরে বন্ধ, তাই পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি প্রশাসনের লোকেরা। অন্য কোনও মোবাইল নম্বরও মনে নেই যুবকের, সঙ্গে নেই এই টাকা পয়সাও। তাই বাড়ি ফিরবেন কি করে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে যুবক টি । সমস্যায় প্রশাসনের কর্তারাও।যুবকটির পকেটে টাকা না থাকায় আশেপাশের রোগীর পরিজনেরা তাকে খাবার কিনে এনে দিয়ে সাহায্য করছেন। এমনকি খাওয়ায় জল ও এনে দিচ্ছেন তারাই।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *