মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন নতুন কিছু নয়। উৎসব শেষ হতেই নতুন করে গঙ্গা ভাঙনের আতঙ্ক সামসেরগঞ্জের চাচন্ড গ্রামে। রবিবার রাত নটার পর থেকে ব্যপক আতঙ্ক সৃষ্টি হয় এলাকাজুড়ে। ভাঙনের গর্ভে তলিয়ে যায় নদীর ধারে থাকা বাঁধের একটি রাস্তার একাংশ। শুধু তাই নয়, ভাঙনের জেরে বিসালাকারের ফাটল ধরেছে ঐতিহ্যবাহী কালীমন্দিরে। ইতিমধ্যেই কালী মন্দিরের নিচের অংশের মাটি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। প্রায় ১০০ মিটার জমিও গঙ্গা গর্ভে। রাতে ভাঙন শুরু হতেই এলাকাজুড়ে আতঙ্ক। ঘুম বন্ধ এলাকাবাসীর। যে কোন মুহূর্তে গঙ্গা গর্ভে তলিয়ে যেতে পারে ঐতিহ্যবাহী কালী মন্দির। বেশ কিছু বাড়িঘর তলিয়ে যাওয়ারও আশঙ্কা । সোমবার সকাল থেকেই গ্রামে ভাঙন রোধের কাজ করা হচ্ছে দ্রুত গতিতে। ভাঙনের জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা গ্রাম জুড়ে।
গঙ্গা ভাঙনে বিপর্যস্ত সামশেরগঞ্জ!


