বাড়িতে ঢুকল বালি বোঝাই লরি!

Spread the love

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বাড়িতে ঢুকে পড়ল বালি বোঝাই লরি।সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদহের হরিশ্চন্দ্রপুর থানার রাড়িয়াল গ্রামে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের সদস্যরা। জানাগিয়েছে, ৩১ নম্বর জাতীয় সড়কের চাঁচল–হরিশ্চন্দ্রপুর সংযোগস্থলে রাড়িয়াল গ্রামে এদিন দ্রুত গতিতে আসা একটি বালি বোঝাই লরি গ্রামে ঢোকার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে বাড়ির দেওয়ালের কিছু অংশ ভেঙে যায় এবং পাশের একটি গোয়ালঘরও ক্ষতিগ্রস্ত হয়। তবে,দুর্ঘটনার সময় বাড়ির সকলেই বাইরে থাকায় বড় বিপদ এড়ানো যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *