Sandeshkhali: সন্দেশখালিতে জমি ফেরানোর কাজ শুরু

Spread the love

বেশ প্রভাব খাটিয়েই সন্দেশখালীর আকুঞ্জি পাড়া এলাকার বেশ কিছু জমি দখল করে রেখেছিলেন সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল নেতা শাহাজাহান শেখের কাকা শেখ জব্বার। দখল করে রাখা সমস্ত জমি নিয়ে বেশ কয়েক মাস মামলা আদালতে চলার পর অবশেষে সেই জমি আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ অনুযায়ী ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সহ একাধিক কর্মীরা ন্যাজাট থানার পুলিশ বাহিনী একত্রিত হয়ে জমি মাপ যোগ করে তা ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে। সীমানায় খুঁটি পোতাও হয়ে গিয়েছে তবে এখনো আসল মালিকদের হাতে জমি দখল মুক্ত করে ফিরিয়ে দেওয়া হয়নি। তবে আসল জমির মালিকদের জমি মাপ যোগ করতে গিয়ে নানান হুমকির সম্মুখে পড়তে হচ্ছে। তা নিয়ে অবশ্য শেখ জব্বার ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা কোন প্রতিক্রিয়া দিতে চাননি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *